advertisement
advertisement

ফুলবাড়ী ও মোগলহাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপের ৬৬ বোতল জব্দ


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ২:৩৬ অপরাহ্ণ
ফুলবাড়ী ও মোগলহাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপের ৬৬ বোতল জব্দ

ছবি-ধরলা পোস্ট

advertisement
নিজস্ব প্রতিবেদক : 
মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপের ৬৬ বোতল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৬ নভেম্বর) রাতে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর বালারহাট ও মোগলহাট বিওপির পৃথক অভিযানে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। জব্দ করা সিরাপের আনুমানিক মূল্য ২৬ হাজার ৪০০ টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চলমান ‘অপারেশন নারকোটিকস স্ট্রাইক’-এর অংশ হিসেবে বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্বপরিকল্পিতভাবে দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এর মধ্যে সোমবার রাত সাড়ে ৮টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট বিওপির দায়িত্বপূর্ণ ছালোনের বাজার এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ইস্কাপ সিরাপের ৪৮ বোতল জব্দ করেন বিজিবি সদস্যরা। একই রাতে ১০টার দিকে লালমনিরহাটের মোগলহাট বিওপির দায়িত্বপূর্ণ মোগলহাট কাওয়ার চর এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও ১৮ বোতল ইস্কাপ সিরাপ জব্দ করা হয়।

দুটি অভিযানে সর্বমোট ৬৬ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ করা হয়েছে। তবে এসব মাদকদ্রব্যের সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান, মাদকপাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও মাদক ও চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর